ফের তাপমাত্রা বৃদ্ধি বঙ্গে


দিন দর্পণ, কলকাতাঃ আবারও বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা।বারবার পশ্চিমী ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া।ফলে দক্ষিণবঙ্গে শীতের প্রভাবও কমতে শুরু করেছে।বুধবার থেকে তাপমাত্রা একটু কমলেও ফের শীতের পথে কাঁটা হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা।পৌষ সংক্রান্তির আগে বঙ্গে জাঁকিয়ে শীতের পথে কাঁটা হতে পারে।দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে প্রায় তিন ডিগ্রি পারদ নেমেছে।তাপমাত্রা স্বাভাবিকের কাছে নামলেও এই সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।আজ থেকে উত্তরপশ্চিম ভারতে ফের ঢুকবে আরও একটি ঝঞ্ঝা।শুক্রবার সকালে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া অঞ্চলে কুয়াশা বেশি থাকবে।শনিবার এই কুয়াশার মাত্রা আরও বাড়তে পারে।আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে।আগামী মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে পূর্বাভাস।পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।সকালের দিকে পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদে কুয়াশা একটু বেশিই ছিল।আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৪ শতাংশের মধ্যে।আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে।বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।শুক্রবার ও শনিবার তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।এদিকে, রাজধানী দিল্লিতে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।প্রায় উত্তর ভারতজুড়েই অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে।শনি ও রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পুদুচেরিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড এবং উড়িষ্যাতেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও কুয়াশার প্রভাব দেখা যাবে।হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এবং লাদাখে শৈত্যপ্রবাহ এবং গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতি তৈরি হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *