নতুন বছরে মাস্টার স্ট্রোক রাজ্যের


দিন দর্পণ, কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৫ সালের মধ্যে গ্রাম বাংলার প্রত্যেক মানুষের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন।তা না হলে বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হবেন।নানা সরকারি সংস্থার ইঞ্জিনিয়ারদের কাজে লাগানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এই জলস্বপ্ন প্রকল্পের।২০২৪ সালেই বহু বাড়িতেই জলের লাইন পৌঁছে গিয়েছে। গ্রামে জল সরবরাহ প্রকল্পের পাম্পিং স্টেশনগুলি এখন ঠিক আছে কিনা সেটা দেখে নেওয়া হচ্ছে।তারপর পাইপ সংযোগ সঠিকভাবে হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।যে সমস্ত বাড়িতে এখনও জলের লাইন পৌঁছায়নি সেই সংখ্যাও অনেক।কিন্তু, ২০২৫-এই সে সমস্ত বাড়িতে জলের লাইনের কাজ সম্পূর্ণ করা হবে।তাই কেএমডিএ থেকে আটজন ইঞ্জিনিয়ারকে ৬ মাসের জন্য ডেপুটেশনে বদলি করা হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরে।

এবার নলবাহিত পানীয় জল গ্রামীণ বাংলার মানুষজনের কাছে পৌঁছে দিতে একজন এক্সিকিউটিভ, তিনজন অ্যাসিস্ট্যান্ট এবং চারজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরে।এঁদের মধ্যে চারজন সিভিল এবং দু’জন করে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন।এই প্রকল্পটি নিয়ে কদিন আগেই নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।তাই এই প্রকল্পে অন্য সরকারি দফতর বা সংস্থা থেকে ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজে গতি বাড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যাতে বাংলার গ্রামের কোনও মানুষজন জল নিয়ে কষ্ট না পান।‘জলস্বপ্ন’প্রকল্প দ্রুত শেষ করতে বলা হয়েছে।গরমকালে সাধারণ মানুষ জলের জন্য কষ্ট করতে না হয় সেই কারণেই দ্রুত কাজের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।দূর থেকে জল টেনে আনতে হয়।এই প্রকল্প বাস্তবায়িত হলে সেই কষ্ট দূর হবে।মুখ্যমন্ত্রীর নির্দেশ, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের যাবতীয় কাজ শেষ করে গ্রামবাসীদের ঘরে জল পৌঁছে দিতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *