আঠারোর আগে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ


দিন দর্পণ, জানুয়ারিঃ বর্তমান সময়ে বাচ্চা থেকে বয়স্ক সকলের হাতেই মোবাইল।এই সময়ে মোবাইল ছাড়া সকলের বেঁচে থাকাই যেন দুষ্কর।তারই মাঝে গতকাল শুক্রবার কেন্দ্রর তরফ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।অপ্রাপ্ত বয়স্কদের জন্য এই বিশেষ বিজ্ঞপ্তি।১৮ বছর বয়সের আগে খোলা যাবে না সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।শুক্রবার কেন্দ্রীয় সরকার ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিধির খসড়া প্রকাশ করেছে।এখনকার সময়ে ১৮-র আগেই হোয়্যাটস্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম খুলতে দেখা যায়।মেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে লাগবে মা বাবার অনুমতি।

ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়মের খসড়া প্রকাশ করা হয়েছে সম্প্রতি।ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সেই খসড়া প্রকাশ করা হয়েছে।আগামী ১৮ ফেব্রুয়ারি এই নিয়ম কার্যকর হওয়ার কথা।তার মধ্যে কোনও পক্ষ আপত্তি না জানালে এই নিয়মই জারি থাকবে।নতুন খসড়ায় বলা হয়েছে, এবার থেকে ১৮ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট তৈরি করতে বাবা-মায়ের সম্মতি নিতে হবে।এর ফলে, শিশুদের সুরক্ষা বাড়বে বলে মনে করা হচ্ছে।কোনো অভিভাবক যদি তাদের সন্তানকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে দিতে চান তাহলে তাঁদের সরকারি ভাবে অনুমতি দিতে হবে।১৮ বছরের কম বয়সিদের ক্ষেত্রে অনুমতি সাপেক্ষেও তথ্য বিনিময় করা যাবে না।ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে খসড়া বিধিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অনুমতি ছাড়া কারও তথ্য দেশে বা বিদেশে বিনিময় করতে পারবে না।

ডিজিটাল ডেটা প্রোটেকশন আইনে তথ্য ফাঁস করার জন্য ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা বলা রয়েছে।কেন্দ্রীয় সরকার এদিন যেটি প্রকাশ করেছে সেটি খসড়া।এই খসড়া বিধির ভিত্তিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে জনগণনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে।এ গিয়ে এব্যাপারে যে কেউ পরামর্শ দিতে পারবেন।১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধির ওপর পরামর্শ গ্রহণ করা হবে।জনগণের পরামর্শগুলি যাচাই করে চূড়ান্ত বিধি তৈরি হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *