বছরের শুরুর বৈঠকে কড়া মুখ্যমন্ত্রী


দিন দর্পণ, কলকাতাঃ ২০২৫সালের শুরুতেই প্রশাসনিক বৈঠকের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।২রা জানুয়ারি বৃহস্পতিবার বেলায় নবান্নের সভাঘরে এই বৈঠক শুরু  হয়।এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফতর ধরে ধরে মন্ত্রী থেকে প্রশাসনিক কর্তা, সকলের কাজ খতিয়ে খতিয়ে দেখে জেরা করেন।ভালো কাজের জন্য কিছু অফিসারের প্রশংসা করলেন তেমনই খারাপদের জন্য ভরা মিটিংয়েই রীতিমতো তিরষ্কার করেছেন একাংশ অফিসারকে।

মালদহর ইংরেজ বাজারে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এসপির উদ্দেশে বলেছেন, পুলিশের একটা চোখ কাজে থাকবে আর একটা চোখ অন্যদিকে।না হলে এসপি হওয়ার দরকার কি।এদিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ডিএম, এসপি-সহ জেলা প্রশাসনের কর্তারা।মুখ্যমন্ত্রী বলেন,  ডিএমদেরও লক্ষ্য রাখতে হবে, কোথায় কোন বিডিওটা ভাল কাজ করছে, কে কাজ করছে না।কোন বিএলআরও মানুষকে হ্যারাস করছে।ভোটার লিস্টের গরমিলের জন্য কারা দায়ী, সেই কাজের রিপোর্টও চান মুখ্যমন্ত্রী।২ তারিখের বৈঠকে ১০ হাজার স্কুলে ডিজিটাল পরিকাঠামোর কাজ কতদূর এগোল তাও খোঁজ নেন।আইসিডিএস কেন্দ্রে মিড ডে মিলের খাবারের মান নিয়ে বিভিন্ন জেলা থেকে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে।মিড ডে মিলের ব্যাপারে জেলার ডিএমরা কে কটি আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করেছেন, এদিনের বৈঠকে সেই প্রশ্নও তেলেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি বাঘিনির উপস্থিতি ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল জঙ্গলমহলে।এখনও আবার হাতির উপদ্রব দেখা দিয়েছে।বলেছেন, মনে রাখবেন, আমরা সকলে কিন্তু মানুষের সেবায় নিয়োজিত।তাই কাজে ফাঁকি বরদাস্ত করব না।এমনকী কোনও সরকারি কর্মচারী যদি ভেবে থাকেন, চাকরি জীবনের শেষ বয়সে বেনিয়ম করে পার পেয়ে যাবেন, তাহলে জেনে রাখুন, সেটা হবে না।দুর্নীতি প্রমাণিত হলে অবসরে যাওয়া কর্মীকেও ছাড়া হবে না। দেউচা পাঁচামির কয়লা খনি থেকে বেআইনি বালি পাচার, সমবায়ে বেনিয়ম থেকে পানীয় জলের পাইপ লাইনের কাজ,  মিড ডে মিলে অনিয়ম, আলুর কালোবাজারি- দুঘণ্টার ম্যারাথন বৈঠকে দফতর দফতর ধরে রিপোর্ট কার্ডে চোখ রেখেছেন মুখ্যমন্ত্রী।বাংলার ১২ লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলেছেন।এ প্রসঙ্গে ডিএম, এসপিদের মনে করিয়েছেন, আপনারা সরকারের মুখ।কিন্তু নিজেদের পছন্দ মতো লোক বসালে হবে কী করে?জেলায় নতুন করে আমর্সের আমদানি হচ্ছে, মোবাইল চেকার, নাকা চেকিং কোথায় গেল? এই বৈঠক থেকে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে নতুন বছরে খুবই তৎপরতার সাথে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিতে চলেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *