নববর্ষের ভিড়ে চিড়িয়াখানাকে ছাপিয়ে ইকো পার্ক


দিন দর্পণ, কলকাতাঃ প্রতিবছরের মতোই এবছরেও কলকাতার দার্শনীয় স্থানে বিপুল জনজোয়ার দেখা যায়।বড়দিনের পর বর্ষশেষেও ভিড়ের লড়াইয়ে ইকো পার্ককে টেক্কা দিয়েছিল আলিপুর চিড়িয়াখানা।দুই উৎসবের দিনে চিড়িয়াখানাই ভিড়ের যুদ্ধে সেরার শিরোপা পেয়েছিল।কিন্তু নববর্ষে  ইকো পার্কের কাছে প্রায় ছয় হাজারে হারল চিড়িয়াখানা।

বছরের প্রথম দিন সকাল হতেই রাস্তায় নেমে পড়ে জনতা।সাধারণ মানুষের ঘোরার জায়গার তালিকায় ছিল চিড়িয়াখানা, ইকো পার্ক অথবা নিকো পার্ক বা ভিক্টোরিয়া, সায়েন্সসিটি।সকাল থেকেই সব জায়গায় ভিড় জমতে শুরু করেছিল।বেলা বাড়তেই এই সমস্ত জায়গাগুলিতে ভিড় উপছে পড়ার মতই হয়েছিল।কোথাও ভিড় ৯০ হাজার ছাড়িয়ে গিয়েছে, আবার কোথাও ৭০ হাজার মানুষের ভিড় হয়েছে।আবার কোনো জায়গার ভিড় ১০ হাজারের গণ্ডিও পার করতে পারেনি।

ভিড়ের ক্ষেত্রে ইকো পার্ক এবং চিড়িয়াখানার মধ্যে টক্কর চলতেই থাকে।এ বারও তার ব্যতিক্রম হয়নি।নববর্ষে চিড়িয়াখানায় ভিড় হয়েছিল ৮৫,৩৮৬ জন মানুষের।অন্যদিকে, ইকো পার্কে ভিড় হয়েছিল ৯১ হাজার ৬৮৩ জন মানুষের।স্বাভাবিকভাবেই বছরের প্রথম দিনে ভিড়ের নিরিখে চিড়িয়াখানাকে ছাপিয়ে গিয়েছে ইকোপার্ক।অন্যদিকে, সায়েন্সসিটি ৩০ হাজার ৩২৫ মানুষের এবং ভিক্টোরিয়াতেও দর্শনার্থী ৩৮ হাজার ৩৫০ মানুষের।কলকাতার অন্যান্য দর্শনীয় স্থানের তুলনায় নববর্ষে এবার জাদুঘরে অনেকটাই ভিড় কম ছিল সেখানে মাত্র ৮ হাজার মানুষের ভিড় হয়েছিল।এদিকে, কাশীপুর উদ্যানবাটীতে কল্পতুরু উৎসবকে সামনে রেখেও সেখানে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার দর্শনার্থী।উত্তর কলকাতার দর্শনীয় স্থানে ভিড় হয়েছিল ৭১ হাজার মানুষের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *