শ্রদ্ধায় ও স্যালুটে বিদায় মনমোহন


দিন দর্পণ, ২৮শে ডিসেম্বরঃ গত ২৬শে ডিসেম্বর রাত ৯টা ৫১ মিনিটে চির নিদ্রায় ঢলে পড়েন মনমোহন সিং।ভারতের ১৩তম প্রধান মন্ত্রী ছিলেন তিনি।তাঁর শেষ যাত্রায় তাঁকে শ্রদ্ধা জানাতে দিল্লির মানুষ আজ পথে নেমেছিল।আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কংগ্রেসের সদর দপ্তর থেকে শুরু হয় শেষযাত্রার প্রস্তুতি।মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে ভারতে এসেছেন নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত এলরাজেগ আবু জাজের।তিনি বলেন, জ্ঞানী ব্যক্তি, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একজন অর্থনীতিবিদকে হারিয়েছে ভারত।সকল ভারতীয়, সমস্ত বন্ধু ও কংগ্রেস পার্টিকে আজ আমরা গভীর সমবেদনা জানাতে এসেছি।কংগ্রেসের সদর দপ্তরে এদিন মনমোহনকে শ্রদ্ধা জানাতে, উপস্থিত ছিলেন মনমোহন সিং-এর স্ত্রী গুরশরণ কৌর ও তাঁর মেয়ে দমণ সিং।

শনিবার সকালে ১০টা ১৫নাগাদ কংগ্রেস সদর দফতর থেকে রওনা দিয়ে মনমোহনের শববাহী গাড়ি লালকেল্লার পিছনে যমুনার তীরে নিগমবোধ ঘাটে গিয়ে পৌঁছায়।গাড়ির সঙ্গেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।কংগ্রেস সেবাদলের কর্মী ও তিন বাহিনীর জওয়ানরা তেরঙা জাতীয় পতাকায় মোড়া কফিন নিয়ে আসেন।সমর্থকরা স্লোগান তোলেন মনমোহন সিং অমর রহে।এদিনের শেষযাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ শববাহী গাড়ির সঙ্গে হেঁটে আসেন শ্মশানঘাট পর্যন্ত।প্রাক্তন প্রধান মন্ত্রীর শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শ্রদ্ধাজ্ঞাপন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের অন্যান্য নেতাদের।১২টা ৫৫ মিনিট নাগাদ বোলে সো নিহাল, সৎশ্রী অকাল ধ্বনিতে মনমোহনের চিতায় আগুন দিলেন তাঁর কন্যা।পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয় দিল্লিতে।তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক চলছে দেশজুড়ে।অর্ধনমিত জাতীয় পতাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *