বড়দিন উপলক্ষ্যে বিশেষ বাস পরিষেবা


দিন দর্পণ, কলকাতাঃ বড়দিনের উৎসবে মাতোয়ারা শহর কলকাতা।বুধবার সকাল থেকেই কলকাতার আনাচে কানাচে ভিড় চোখে পড়ার মতো।কলকাতা পার্ক স্ট্রিট থেকে শুরু করে চিড়িয়াখানা, ইকোপার্ক কোনও জায়গা থেকেই নজর ফেরানো সম্ভব নয়।বড়দিনে সহ নতুন বছরের প্রথম দিনে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার চিন্তা আর নেই বললেই চলে।মাঝরাত অবধি ঘোরাঘুরি চললেও বাস পেতে কোনওরকম সমস্যা পোহাতে হবে না সাধারণ মানুষকে।এবার বড়দিন সহ নতুন বছর আগমনের দিন মানুষকে যাতে কোনও রকম যাতায়াত জনিত সমস্যা পোহাতে না হয় সে কথা মাথায় রেখেই এবার বিশেষ পরিয়েবা চালু করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর।বড়দিন উপলক্ষে শহরের একাধিক গুরুত্বপূর্ণ  স্থানগুলি ঘুরে দেখতে চালু হবে সরকারি বাসের বিশেষ পরিষেবা।আজ, বুধবার ২৫ ডিসেম্বর ছাড়াও আগামী ২৯, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ওই বিশেষ পরিষেবা মিলবে সাধারণ মানুষ।নিকো পার্ক, সায়েন্স সিটি, ময়দান, চিড়িয়াখানা ছাড়াও আলিপুরের জেল মিউজিয়াম ছুঁয়ে চলবে এই বিশেষ বাস।

মূলত, দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত নিউটাউনের ইকো পার্কের ১ নম্বর এবং ৪ নম্বর গেট ছাড়াও প্যাঁচার মোড় থেকে এই বাস পাওয়া যাবে।জানা গিয়েছে, ইকো পার্কের ১ নম্বর গেট থেকে এস-১২ই, এসি-১২, এস-২৩এ, এসি-৩৮, এসি-৩৬ মোট ২৮টি বাস চলবে এই বিশেষ দিনগুলিতে।পাশাপাশি ইকো পার্ক এবং বারাসত স্পেশাল ছাড়াও বালি হল্টগামী বাসও চলবে।একই ভাবে ইকো পার্কের ৪ নম্বর গেট থেকে এসি-৯বি, এসি-৩৯, এসি-৪৩ ছাড়াও একাধিক রুটের বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে।

এছাড়াও হাওড়া, শিয়ালদহ ও এসপ্ল্যানেড থেকে চিড়িয়াখানা যাওয়া যাত্রীদের কথা ভেবে রবীন্দ্র সদন হয়ে অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দফতর।অন্যদিকে বড়দিনের ভিড় ঠেকাতে বুধবার ব্লুলাইনে মেট্রো পরিষেবা রাত ১২টা অবধি পাওয়া যাবে।ঠিক একইভাবে যাত্রী সুবিধার্থে নির্ধারিত বিশেষ দিনগুলিতে  মধ্যরাত অবধি মিলবে বাস পরিষেবা।জানা গেছে, প্যাঁচার মোড় থেকে এস ১২ই, এসি-১২ এস৩০, এসি-৩৭, এসি-৪৭, এসি-৩৭এ এবং একাধিক রুটের বাস ছাড়বে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *