বড়দিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা 


দিন দর্পণ, ২৫শে ডিসেম্বরঃ বড়দিনের আনন্দের মধ্যেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা।বড়দিনের সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।সেই ভিডিওতে দেখা যায়, কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে।আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি বুধবার সকালে যাত্রীদের নিয়ে আজারবাইজান থেকে বিমানটি রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল।তবে মাঝপথে বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।অনুমতি মেলার পর আক্তৌ বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।এই বিমানে শতাধিক যাত্রী ছিলেন।প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, কিছু যাত্রীর বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।ওই দেশএর মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জরুরি সেবার বিভাগ দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি দ্রুত মাটির দিকে নেমে আসছে, এর পর সেটি কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।দেখা যায় প্রচণ্ড বিস্ফোরণের শধ আসছে।এর পর বাতাসে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।রাশিয়ান বার্তা সংস্থা জানিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্স দ্বারা পরিচালিত।বিমানটি আজেরবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল।ঘন কুয়াশায় মোড়া ছিল চারিদিক।সেই কুয়াশার জেরেই দুর্ঘটনা ঘটল কি না, তা যদিও পরিষ্কার নয়।

কিছু সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, এই বিমানে ১০৫ জন যাত্রী ও ৫ জন ত্রু মেম্বার ছিলেন।কিন্তু, কাজাখস্তানের পরিবহন বিভাগের তরফে এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে ৫৯ জন যাত্রী ছিলেন।যার মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ১৬ জন রাশিয়ার ও ৬ জন কাজাখস্তানের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *