মোদী সরকারকে ‘কুম্ভকর্ণ’ বলে তোপ রাহুলের


দিন দর্পণ, নয়াদিল্লিঃ মঙ্গলবার সকালে রাহুল গান্ধির সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও সামনে আসে।সেই ভিডিওতে দেখা যায়, দিল্লির একটি সবজি বাজারে।সাধারণ মানুষের সাথে পাশে দাঁড়িয়ে সবজির দরদাম করাতে দেখা যায় তাঁকে।রাহুল গন্ধি নরেন্দ্র মোদীকে রামভক্ত সরকার বলেছেন।মোদীকে রামায়ণের রাবণের ভাই কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকার তির মারেন কংগ্রেস নেতা।কারণ, মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের নাজেহাল অবস্থা দেখেও তিনি এখনও চুপ করে আছেন।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ বাজার করতে কতটা নজেহাল পরিস্থিতির মধ্যে পড়ছে।সব মানুষের মুখে একটাই কথা কারও স্যালারি বাড়ছে না কিন্তু, বাজারের সব জিনিসের দাম আকাশ ছোঁয়া।রসুনের দাম একলাভে বেড়েছে অনেকটাই।রসুন ৪০০টাকা প্রতি কেজি।অনেকে রসুনের এই মূল্যবৃদ্ধিকে সোনার দামের সাথে তুলনা করে বলেছেন সোনা রসুনের থেকে সস্তা।মধ্যবিত্তের রোজকার প্রয়োজনের আলু পিঁয়াজের দামও প্রতিদিন বেড়েই যাচ্ছে।শীতকালের অন্যতম এক সবজি সবুজ মটর।এই শীতে ডিসেম্বরের শেষে মটরের দাম ৬০টাকা প্রতি কেজি হয়।সেখানে মটরের দাম ১২০ টাকা কিলো যা কিনতে গেলে সাধারণ মানুষ রীতিমতো চোখের জল ফেলছে।বাজারে এক মহিলাকে টম্যাটো দেখিয়ে বলতে শোনা গেল, আজ এটা অন্তত সস্তা।শুনে রাহুল বলেন, উনি এটাকে সস্তা বলছেন এই কারণে যে আজ টম্যাটোর দাম ১০০ টাকার নীচে নেমেছে।সাধারণ মানুষ সরকারের কথা তুলে বলে দিনের পর দিন যেভাবে বাজারদর বাড়ছে সেখানে মানুষের না খেতে পারার মতো অবস্থা হতে বেশি দিন লাগবে না।মধ্যবিত্তদের কারও স্যালারি বাড়ছে না এদিকে তাদের উপর রাস্তাঘাটে যাতায়াতের খরচ, বাড়ির খরচ, সবথেকে বড়ো খরচ বাচ্চাদের পড়াশোনার।তার সঙ্গে এই মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *