বড়োদিন উপলক্ষ্যে বন্ধ কলকাতার একাধিক রাস্তা


দিন দর্পণ, কলকাতাঃ মঙ্গলবার থেকেই বন্ধ কলকাতার একাধিক রাস্তা।বড়দিনে পার্ক স্ট্রিট,ক্যাথিড্রাল চার্চ, বো ব্যারক বিভিন্ন জায়গার ভিড় এড়াতে কলকাতা পুলিস রীতিমতো বড়োসড়ো প্রস্তুতি নিয়েছে।আগামী কাল বড়োদিন সেই উপোলক্ষ্যেই একাধিক রাস্তার যানজট নিয়ন্ত্রন করছেন কলকাতা পুলিশ।বুধবার বড়দিনের দিন চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট-সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে।যে সমস্ত জায়গায় মানুষের ভিড় প্রবল থাকে সেই জায়গায় থাকছে পুলিশের কড়া নজরদারি।গত সপ্তাহ থেকে  বড়দিনের উৎসবে সেজে উঠেছে পার্ক স্ট্রিট।মঙ্গলবার  থেকে ভিড় আরও বেড়েছে।প্রচুর মানুষ এসে হাজির হচ্ছেন সাহেবি পাড়ায়।বিকাল থেকেই পার্ক স্ট্রিটের রাস্তায় জনজোয়ার আছড়ে পড়ছে।আজ, ডিসি পদমর্যাদার দুজন আধিকারিক থাকছেন পার্ক স্ট্রিটে।বিকেল থেকে যান নিয়ন্ত্রণ করা হবে একাধিক রাস্তায়।২৪ তারিখ মঙ্গলবার বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর বুধবার ভোর ৪টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে।বুধবার বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর নির্দেশিকা না দেওয়া পর্যন্ত একই বিজ্ঞপ্তি জারি থাকবে।কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে, এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গতিপথ ঘোরানো হবে।

২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে জওহরলাল নেহরু রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে।হো চিন মিন সরণি থেকে শুধু মাত্র পূর্ব দিকে যাওয়ার গাড়ি চলার অনুমতি থাকবে।নো এন্ট্রি থাকবে রাসেল স্ট্রিটে।লিটল রাসেল স্ট্রিট থেকে শেক্সপিয়ার সরণি ক্রসিং বন্ধ করা হবে।মেয়ো রোড ও চৌরঙ্গী রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে।তারপর ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট এবং শেষপর্যন্ত রফি আহমেদ কিদওয়াই রোডের দিকে ঘুরিয়ে, শেষে পার্কস্ট্রিট।জওহরলাল নেহেরু রোডের দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে বা মেয়ো রোডে দিকে ঘোরানো হবে, ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার অন্যান্য রুটগুলির সঙ্গে।তবে চৌরঙ্গী রোডে শেক্সপিয়ার সরণিগামী যানবাহন চলতে থাকবে।ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোড বরাবর অটোগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে।হো চি মিন সরণি থেকে শর্ট স্ট্রিট পর্যন্ত ক্যামাক স্ট্রিটে দ্বিমুখী যান চলাচলের অনুমতি থাকবে।প্রয়োজনে দক্ষিণগামী যানবাহনগুলিও ক্যাথেড্রাল রোড এক্সটেনশনের মাধ্যমে কুইন্সওয়েতে দিয়ে যাতায়াত করার অনুমতি দেওয়া হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *