গঙ্গাসাগর মেলার জন্য চলবে স্পেশাল ট্রেন


দিন দর্পণ, কলকাতাঃ জানুয়ারি মাসের ১২ তারিখ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা।এই মেলা অনুষ্ঠিত হয় দক্ষিণ ২৪ পরগণা জেলার সাগরদ্বীপ অঞ্চলে।এই মেলায় লক্ষ্য লক্ষ্য পূণ্যার্থীদের সমাগম ঘটে।গঙ্গাসাগরের নিকটবর্তী ট্রেন স্টেশন নামখানা।শিয়ালাদহ থেকে নামখানাগামী ট্রেনর সংখ্যা বাড়নো হবে।১২ থেকে ১৬ তারিখ চলবে মেলা।এই দিনগুলিতে বিপুল ভিড় সামলানোর জন্য ৭২টি স্পেশাল ট্রেন চালানো হবে।এই ট্রেনগুলির সময় ও তালিকা আগে প্রকাশ করা হবে।স্টেশন এবং পার্শ্ববর্তী এলাকায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে বিশেষ ট্রেন পরিষেবা সংক্রান্ত ঘোষণা করা হবে।অতিরিক্ত ভিড় সামলানোর জন্য রাস্তায় খালি রেক প্রস্তুত রাখা হবে।

গঙ্গাসাগর মেলা উদ্দেশ্যে শিয়ালদহ সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলোতে মে আই হেল্প ইউ বুথ খোলা হবে।প্রতিটি বুথে মানুষের সহায়তার জন্য হেল্পলাইন নম্বর প্রদান করা হবে।জরুরি পরিস্থিতিতে সাহায্য দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ফোন নম্বরসহ যেমন পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার ব্রিগেড একটি তালিকা প্রকাশ করা হবে।অতিরিক্ত সুরক্ষার জন্য আরপিএফ কর্মীরা জিআরপি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ভিড় নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার কাজ করবে।এছাড়া, সিভিল ডিফেন্স, স্কাউট এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স থেকে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হবে।এই মেলা চলাকালীন, কাকদ্বীপে ৫টি এবং নামখানায় ৫টি অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হবে।২৪/৭ পরিষেবা প্রদানের জন্য অস্থায়ী বুকিং ক্লার্ক নিয়োগ করা হবে।মেলা প্রঙ্গণ ও ট্রেন স্টেশন চত্বরপরিষ্কার রাখা এবং আলোর যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হবে।শিয়ালদহ, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে পে অ্যান্ড ইউজ টয়লেট তীর্থযাত্রীদের ব্যবহারের জন্য উপলব্ধ থাকবে।পর্যাপ্ত পানীয় জল সরবরাহ থাকবে।মাইকের বিকল হলে পর্যাপ্ত লাউড হেইলার থাকবে।চিকিৎসা পরিষেবা, কৌশলগত স্থানে ডাক্তারসহ চিকিৎসা দল মোতায়েন থাকবে।শিয়ালদহ, কাকদ্বীপ ও নামখানায় সুসজ্জিত মেডিক্যাল বুথ এবং অ্যাম্বুলেন্স থাকবে।সিসিটিভি নজরদারি, সমস্ত স্পর্শকাতর স্থানে কার্যকর সিসিটিভি ক্যামেরা থাকবে।শিয়ালদহে ২৮টি এবং নামখানায় ২২টি অতিরিক্ত ক্যামেরা বসানো হবে।বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদহে ওভারহেড তার সমস্যার জন্য প্রস্তুত টাওয়ার ওয়াগন থাকবে।স্টেশন ম্যানেজাররা স্টাফদের সুষ্ঠু এবং যথাযথ উপস্থিতি নিশ্চিত করবেন।প্ল্যাটফর্ম এবং প্রবেশপথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে।জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার বালতি এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হবে।ডিআরএম শিয়ালদহ জানিয়েছেন, রেলওয়ে প্রশাসন আসন্ন গঙ্গাসাগর মেলায় আগত সমস্ত তীর্থযাত্রীদের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *