দিন দর্পণ, ১৩ ডিসেম্ববঃ বিশ্বের দাবার ইতিহাসে নতুন ইতিহাস গড়লেন ভারতের ১৮ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ।বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চিনের ডিং লরেনকে হারিয়ে খেতাব জয় করেছেন।গুকেশের এই জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ।মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বসেরার তাজ উঠল মাথায়।এই ভারতের দাবাড়ু বিশ্ব জয়ের পর তার বাবকে জড়িয়ে কেঁদে ফেললেন।বৃহস্পতিবার ১৪ তম ম্যাচ ছিল।প্রথমদিকে লিড ছিল চিনা দাবাড়ুর দখলে।কিন্তু ধীরে ধীরে পরপর গেম জিতে খেতাবি লড়াইয়ে কামব্যাক করেন গুকেশ।নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবে, সেই জিতবে।বিশ্বচ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছে, বেশির ভাগ ম্যাচেই আক্রমণাত্মক খেলেছেন গুকেশ।অন্য দিকে লিরেন বরাবরই রক্ষণাত্মক খেলছিলেন।শেষ ম্যাচেও সেটাই দেখা গেল।সময় কম থাকায় চাপের মুখে পরেন লিরেন।প্রথম ৪০ চালের পর শেষর দিকে সময় কমে আসছিল লিরেনের।তখনও বোর্ডে গুকেশের রাজা ও দু’টি বোড়ে পড়ে ছিল।অন্য দিকে লিরেনের ছিল রাজা ও একটি বোড়ে।দেখে মনে হচ্ছিল, খেলা ড্র হবে।সেখানেই ভুল খেললেন চিনের দাবাড়ু।লিরেন ৫৫ তম দানটি ভুল খেলেন।খেলা শেষের পর লিরেন নিজে বলে, নিজের ভুল দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম।গুকেশের মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারছিলাম, ও কতটা খুশি হয়েছে।তখনই বুঝতে পারি, কত বড় ভুল করেছি।আমার আরও ভালো করা উচিত ছিল।কিন্তু কোনও আক্ষেপ নেই।
এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ডি গুকেশ বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করলেন।তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১৮তম গ্র্যান্ডমাস্টার এবং দ্বিতীয় ভারতীয় চ্যাম্পিয়ন।দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন গুকেশকে।নরেন্দ্র মোদী লিখেছেন, ‘এই জয় ঐতিহাসিক।এই স্মরণীয় সাফল্যের জন্য ডি গুকেশকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।এটা আসলে ওর অসম্ভব প্রতিভা, কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গের কারণেই সম্ভব হয়েছে।গুকেশের এই সাফল্য শুধুমাত্র ভারতীয় দাবা ইতিহাসেই সীমাবদ্ধ থাকবে না। দেশের যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করবে, যারা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখতে চায়।’
গুকেশের পুরো নাম গুকেশ ডোম্মারাজু।তাঁর জন্ম হয়, ২০০৬ সালের ২৯ মে তামিলনাড়ুর চেন্নাইয়ে এক তেলুগু পরিবারে।গুকেশের বাবা একজন ডাক্তার।মা একজন মাইক্রোবায়োলজিস্ট।মাত্র সাত বছর বয়েসে দাবা খেলা শুরু করেন।এক বছর বাদেই অনুর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগীতায় জেতেন তিনি।অনুর্ধ্ব-১২ স্তরে বহু প্রতিযোগীতায় পাঁচটি সোনা জেতেন।ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ানের খেতাব জয় করেন গুকেশ।
