দিন দর্পণ, হায়দ্রাবাদঃ দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনকে হায়দ্রাবাদ থেকে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।তাঁর নামে চিক্কাড়পল্লী থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।আজ সকালে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।কী কারণে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় ৪ তারিখ হায়দ্রাবাদে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রিমিয়ারের।সেখানে ‘পুষ্পা ২’দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ।ভিড় এতটাই বেশি হয় যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল।সেখানেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা অনুরাগী।মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণ করেছিলেন আল্লু অর্জুন।শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান গুরুতর আহত হয়ে যে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার।এবার সেই অভিযোগেই গ্রেফতার হলেন সুপারস্টার।
কিন্তু এই কারণ ছাড়াও অন্য কারণ রয়েছে, পুলিশের বক্তব্য, অল্লু কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন,তাঁর টিম তরফ থেকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি পুলিশকে।প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি।হঠাৎ তিনি সন্ধ্যায় থিয়েটারে পৌঁছে।ওই প্রেক্ষাগৃহের সামনে পুষ্পা ২-এর প্রিমিয়ার উপলক্ষে এমনিতেই খুব ভিড় ছিল।তার মধ্যে অভিনেতা স্বয়ং উপস্থিত হওয়ায় হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে।অভিনেতাকে এক ঝলক দেখার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়।অল্লুর মতো প্রথম সারির অভিনেতার নিরাপত্তা কিংবা ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি কোনও বন্দোবস্তই করেননি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।অভিনেতা এবং তাঁর টিমের প্রবেশ কিংবা প্রস্থানের জন্য আলাদা কোনও দরজার ব্যবস্থাও ছিল না।অভিনেতার সঙ্গেই দর্শকেরাও হলে ঢোকার চেষ্টা করেন।তাঁর নিরাপত্তারক্ষীরা জনতাকে ধাক্কা মারেন।ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
এই সব কিছুর কারণে নিরাপত্তারক্ষী সহ তাঁর টিম এবং সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করে হায়দ্রাবাদ পুলিশ।ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১),৩(৫) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুনের কথা বলা রয়েছে।১১৮(১)ধারায় অস্ত্রের মাধ্যমে (যন্ত্র, আগুন, ক্ষতিকর গ্যাস, বিষ ইত্যাদি )মৃত্যু ঘটানোর কথা বলা রয়েছে।আল্লুকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনের মেডিক্যাল চেকআপ করানো হয়।সেখান থেকেই নামপল্লী আদালতে শুরু হয় শুনানি।এজলাসে আল্লু অর্জুনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
