ডিসেম্বরেই ঠান্ডায় কাঁপছে কলকাতা


দিন দর্পণ, কলকাতাঃ নিম্নচাপ কাটিয়ে অবশেষে শীতে কাঁপছে কলকাতা।রীতিমত কনকনে ঠান্ডা।তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কমে গিয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস।উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া ডুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে।রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া।কলকাতা ও জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম থাকবে।সকালে কুয়াশা থাকবে।তবে বেলা বাড়লে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে।তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।

দুদিনে কলকাতার তাপমাত্রা নেমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস,কলকাতাতে ১৩ ডিগ্রির ঘরে পারদ,আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি।গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি।রাতের তাপমাত্রা নেমেছে অনেকটা।হু হু করে নামছে পশ্চিমের জেলার পারদও।বর্তমানে সেখানকার তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস।এর সাথে কুয়াশার দাপট থাকবে ছয় জেলাতে।মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে।দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে।কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা।দার্জিলিং সহ উত্তরবঙ্গে কুয়াশার দাপট।ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা।দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সতর্কবার্তা।বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে।দু এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।কুয়াশা থাকবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও।

আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয় যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের অতিরিক্ত সতর্ক থাকতে।বাচ্চাদের ও বয়স্কদের একটু বেশি করে সাবধানে রাখতে।মোটা ও বহুস্তরীয় পোশাক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।এই ঠান্ডায় অকারণে খুব বেশি রাত পর্যন্ত বাইরে না থাকাই ভালো বলছেন আবহাওয়াবিদরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *