স্কুল বাসের ধাক্কায় আহত ১২জন পুলিশ


দিন দর্পণ, কলকাতাঃ একের পর এক বেপরোয়া গাড়ির দুর্ঘটনা লেগেই আছে।মঙ্গলবার দুপুরে আগড়পাড়ায় বিটি রোডে একটি স্কুল বাসের সাথে সংঘর্ষ হয় পুলিশের গাড়ির।আগড়পাড়ার তেঁতুলতলা মোড়ে সিগন্যালে দাড়িয়ে থাকা পুলিশ ভ্যানকে এসে ধাক্কা মাড়ে একটি বেসরকারি স্কুল বাস।পুলিশ সূত্রে খবর,এদিন দুপুরে বারাকপুর বিএসএফ ক্যাম্প থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল কলকাতা পুলিশের গাড়ি।সেই সময়ে সিগন্যালে দাঁড়িয়ে ছিল কলকাতা পুলিশের সশস্ত্রবাহিনীর একটি গাড়ি।সেই গাড়িতে ১৫ জন পুলিশকর্মী ছিলেন ওই ঘটনার সময়ে।বেসরকারি স্কুল বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে এসে পুলিশের গাড়িটিকে।স্কুল বাসে কোন পড়ুয়া ছিল না।স্কুল বাসের চালক গুরুতরভাবে আহত হন।স্কুল বাসে থাকা ৩জন কর্মচারী এবং ১২ জন পুলিশ কর্মী আহত হয়।দুটি গাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।কিন্তু কী কারণে ধাক্কা মারল গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে।দুর্ঘটনার জেরে বি টি রোড সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে।খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ।ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে নিয়ে যায়।তার পর যানজট মুক্ত হয় বি টি রোড।এই দুর্ঘটনার কারণে আশে পাশের মানুষের মধ্যে উত্তেজনা দেখা যায়।আহত ব্যক্তিদের সোদপুরের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *