বঙ্গে কমতে শুরু করেছে তাপমাত্রা


দিন দর্পণ, কলকাতাঃ কালকের বৃষ্টির পর কলকাতার তাপমাত্রার বেশ কিছুটা পতন হয়েছে।এই সপ্তাহের মধ্যেই রাজ্যে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে আভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।উত্তর ও দক্ষিণ বঙ্গে আগামী কয়েকদিনে আর বৃষ্টির সম্ভাবনা নেই।প্রায় সব জেলা গুলিতেই ঘন কুয়াশার দেখা মিলবে।দক্ষিণবঙ্গে কাল থেকেই তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকবে।পশ্চিমের জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রির নীচে ।

কলকাতা সহ বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে।তবে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।কিন্তু কুয়াশার দাপটে বেশিরভাগ জেলায় দৃশ্যমানতা কমে যাবে।মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে।নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতেও এমনই থাকবে দৃশ্যমানতা।আজকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি।সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি।বাতাসে জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৮০ শতাংশ।এই সপ্তাহের শেষে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।এই মুহূর্তে আবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে।এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।নিম্নচাপের অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের দিকে।সেই প্রেক্ষিতে দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে আগামী কদিনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *