দিন দর্পণ, কলকাতাঃ আজ ১০ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের জন্য পূর্ব মেদনীপুরের দিঘা সফরে গেছেন।পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে দিঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তারই নির্মাণ কাজ খতিয়ে দেখবেন।এমনকী সেই মন্দির উদ্বোধন কবে হবে সেই দিনও ঘোষনা করতে পারেন।নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার সাথে বৈঠক করবেন।এছাড়া আশে পাশের বেশ কিছু গ্রাম ঘুরে দেখবেন।কালকে প্রশাসনিক বৈঠকেরও কথা আছে।আগামী বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন।ওল্ড দিঘায় দুইদিন থাকবেন মুখ্যমন্ত্রী।ইতিমধ্যেই দিঘায় পৌঁছে গিয়েছেন।আজ হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে হেলিকাপ্টারে করে রওনা দিয়ে ছিলেন।কিছুক্ষণ আগে নিউ দিঘার হেলিপ্যাডে তিনি নেমেছেন।হাওড়া থেকে রওনা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সামনে যানান- ড্রেনেজ ক্যানাল রোডের নাম পরিবর্তন করে শৈলেন মান্না নাম রাখতে।অবশ্য যদি এই নামে যদি কোন রোড ইতিমধ্যে না থাকে।ডুমুরজলা স্টেডিয়াম চত্বর আরও সুন্দর কীভাবে করা যায় সেই নিয়েও কথা বলেছেন।
২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে।এই কাজ হিডকোকে দিয়ে করানো হবে।সেই মতো শুরু হয় কাজ।পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়।মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে।সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ্য সরকার।এই মন্দিরের কাজ কতদূর এবং মন্দির চালু হলে কীভাবে তা পরিচালিত হবে সেই নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
