ভারতীয় সেনায় নতুন কামান্ডো বাহিনী


দিন দর্পণ, কলকাতাঃ ভারতে বেশ কিছুদিন থেকেই সাইবার অ্যাটাকের ঘটনা বৃদ্ধি পয়েছে।যার কারণে সাইবার অ্যাটার্কের দিক থেকে প্রথমে ভারতের নাম আসে।ভারতের বিভিন্ন তথ্য ভান্ডারে হানা দিচ্ছে সাইবার হ্যাকাররা।কয়েকদিন আগেই দেখা যায় বেশ কিছু বিমানবন্দরে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল।যার কারণে দেশে ও বিদেশের বিমানে যাত্রী পরিষেবা ব্যহত হয়েছিল।যাত্রীরা চরম ভোগান্তির মুখেও পড়েছিল।বিমান সংস্থা গুলি কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছিল।

দেশের প্রথম সারির ইসরোর মত নানা সরকারি প্রতিষ্ঠান, যেগুলোর সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থার সরাসরি বা প্রত্যক্ষ যোগাযোগ আছে, বা সরাসরি ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা চালিয়েই যাচ্ছে চিন ও পাকিস্তানের মত দেশ।যে কোন দেশের তথ্য ভান্ডার সেই দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই তথ্য ভাণ্ডারকে সুরক্ষিত রাখাই শুধু নয়, একইসঙ্গে সেখানে শত্রুরা হামলা চালালে তার জবাব দেওয়াটাও যে কোনও দেশের সুরক্ষার সঙ্গে জড়িয়ে।সেটা যদি সামরিক তথ্যভাণ্ডার হয় তো তার গুরুত্ব আরও বেশি।ভারতীয় সেনা ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে।ভারতের সামরিক ব্যবস্থার সঙ্গে জড়িত যে কোনও সিক্রেট ডেটাবেসকে সুরক্ষিত রাখতে কাজ শুরু করেছে Command Cyber Operations and Support Wings।যা ভারতীয় সেনার একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট।

এই ইউনিটের কাজ, দেশের প্রতিরক্ষা বিভাগের নিজস্ব কমিউনিকেশন নিরাপদে রাখা।শত্রুরা যাতে দেশের তথ্য হাতাতে না পারে, আপাতত সেটাই তাদের প্রধান লক্ষ্য।এর মধ্যেই একাধিক এআই নির্ভর টুলসও তৈরি হয়ে গিয়েছে।অসামরিক ক্ষেত্রে সাইবার হানার মোকাবিলার কাজও চলছে দ্রুত গতিতে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে ৫ হাজার সাইবার কমান্ডো তৈরি করা হবে।কেন্দ্রীয় রাজ্যের ফোর্স থেকে বাছাই করা কর্মীদের আইআইটি সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলোয় ট্রেনিংয়ের কাজ চলবে।প্রথম ধাপে পাস করে বেরোবেন আড়াইশো সাইবার কমান্ডো।আশা করা যায়, Command Cyber Operations and Support Wings-র এই সাহায্যে অনেকটাই দেশের তথ্য সুরক্ষিত করা সম্ভব হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *