এইট পাসেই মেডিক্যাল ডিগ্রি


দিন দর্পণ, গান্ধী নগরঃ ক্লাস এইট পাস করলেই মিলবে মেডিক্যাল ডিগ্রি।৭০ হাজার টাকার বিনিময়ে করা যাবে রোগীর চিকিৎসা।এই ঘটনার তদন্তে নেমে ১৪ জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হল গুজরাট থেকে।এছাড়া, ১২০০টি ভুয়ো শংসাপত্র পুলিশের হাতে এসেছে।বোর্ড অফ ইলেক্ট্রো হোমিওপ্যাথিক মেডিসিন নামে একটি ভুয়ো সংস্থা খুলে নকল ডিগ্রি বিক্রি করে মোটা টাকা আয় করত বলে অভিযোগ।সবচেয়ে  চাঞ্চল্যকর অভিযোগ ওই সংস্থা গুজরাটের সরকার দ্বারা অনুমোদিত বলে দাবি করা হচ্ছে।

অষ্টম শ্রেনি উত্তীর্ণদের ৭০ হাজার টাকার বিনিময়ে ভুয়ো ডিগ্রি দেওয়া হত।এছাড়া বছরে পাঁচ থেকে পনেরো হাজার টাকার বিনিময়ে ডিগ্রি রিনিউ করতে হত।পুলিশ জানিয়েছে, দেশে ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে বিশেষ কোনও বিধিনিষেধ নেই।সেই কারণেই ইলেকট্রো হোমিওপ্যাথি সংস্থা খোলার পরিকল্পনা নেয় অভিযুক্তরা।ওই ডিগ্রি হাতে পেয়েই সাধারণ মানুষের চিকিৎসা করত ভুয়ো চিকিৎসকরা।যারা এই ডিগ্রি কিনতেন তাদের বলা হত, ওই শংসাপত্র দেখিয়ে অ্যালোপ্যাথি, হোমিয়োপ্যাথি দুই পদ্ধতিতেই চিকিৎসা করা যাবে।সব ঠিকই চলছিল কিন্তু হঠাৎই, তিন জন নকল ডাক্তারকে হাতেনাতে গ্রেফতার করে অভিযুক্তদের সন্ধান পায় পুলিশ।গ্রেফতার করা হয় এই ভুয়ো মেডিক্যাল ডিগ্রি চক্রের মূল মাথা রমেশ গুজরাতিকেও।কারা কারা নকল ডিগ্রি নিয়ে ডাক্তারি করছেন, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে গুজরাটের তদন্তকারী পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *