৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব


দিন দর্পণ, কলকাতাঃ কলকাতার মানুষের কাছে ডিসেম্বর মানেই দূর্গা পুজোর পর আরও একবার উৎসবে মেতে ওঠার সময়।সে শীতের চিড়িয়াখানা হোক কিংবা বড়দিনের পার্ক স্ট্রিট।তার পাশাপাশি এখন শুরু হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।৪ঠা ডিসেম্বর থেকে শুরু করে ১১ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।মোট ১৯টি জায়গায় এই চলচ্চিত্র উৎসব চলবে।গত বুধবার ধনধান্য অডিটরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু তারকা।এবারের অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন যীশু সেনগুপ্ত ও জুন মালিয়া।

মুখ্যমন্ত্রীর লেখা গান দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।সেই গানে নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলি।এদিন উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে দেব, শত্রুঘ্ন সিনহা সহ বিভিন্ন তারকারা।এবছরের থিম কান্ট্রি ফ্রান্স।চলচ্চিত্র উৎসবে মোট ৪১ টি দেশ অংশগ্রহণ করেছে।দেখানো হবে মোট ১৭৫ টি সিনেমা।তার সঙ্গে এইবারের থিমের সাথে মিলিয়ে দেখানো হবে ২১টি ফ্রেঞ্চ ছবি।বুধবার উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়, তপন সিনহার “গল্প হলেও সত্যি”।এদিনের অনুষ্ঠানে ছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্য়ান গৌতম ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, শতাধী রায়, মুনমুন সেন, সব্যসাচী চক্রবর্তী, সহ বহু অভিনেতা অভিনেত্রী।

আজ ৫ তারিখ কোথায় কী সিনেমা দেখবেন যেনে নেওয়া যাক।নন্দন ১-এ সন্ধে ৭টায় রয়েছে স্পেশাল স্ক্রিনিং।সেটি হল পাবলো সিজারের পরিচালিত “থিঙ্কিং অফ হিম”।এই ছবি ঘিরে সিনেপ্রেমীদের প্রত্যাশা এবং উন্মাদনা দুটোই মারাত্মক।নন্দন ২-তে এদিন সন্ধে সাড়ে ৬টায় দেখানো হবে “হোয়েন ফল ইজ কামিং”।চলতি বছরেই মুক্তিপ্রাপ্ত এই ফরাসি ছবি ফ্রান্সে বহুল প্রশংসিত হয়েছে।পয়লা দিনে নন্দন ৩-তে বড় চমক রেজওয়ান রব্বানি শেখ পরিচালিত ছবি “কালীকথা কলিকাতা”।জানা গিয়েছে, এই স্বল্প দৈর্ঘের ছবিতে ভিন্ন আঙ্গিকে তিলোত্তমাকে তুলে ধরেছেন অভিনেতা।বিকেল ৫টায় শো রয়েছে নন্দন ৩-এ।রবীন্দ্র সদনে সন্ধে ৬টায় থাকছে অর্ক মুখোপাধ্যায় পরিচালিত বাংলা প্যানোরমা “কাল্পনিক”।যে ছবি নিয়েও প্রত্যাশার পারদ চড়েছে দর্শক মহলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *