ডিসেম্বরের প্রথমেই জাঁকিয়ে শীত


দিন দর্পণ, কলকাতাঃ এই সপ্তাহের শেষেই বঙ্গে জাঁকিয়ে শীত।ইতিমধ্যেই তাপমাত্রা কমতে শুরু করেছে কলকাতায়।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমের বেশ কিছু জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।দার্জিলিং ও কালিম্পং-এর মতো পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে।হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপটেই রাতের পারদ নামতে পারে দক্ষিণবঙ্গে। পুরুলিয়ার তাপমাত্রা বৃহস্পতিবারই ১১.৫ ডিগ্রি ছুঁয়েছে।দক্ষিণবঙ্গের নটি জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে।সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রাও ১৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলে পূর্বাভাস আলিপুরের।আগামী তিন দিনে তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে।মূলত পরিষ্কার আকাশ।শুষ্ক আবহাওয়া আগামী ৫ দিন থাকবে রাজ্যে।কুয়াশার সম্ভাবনা দার্জিলিং সহ রাজ্যের সাত জেলায়।মূলত মাঝারি কুয়াশার সম্ভাবনা।কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই খুব সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে।

আবহাওয়াবিদরা বলছেন, লা নিনার অনুপস্থিতির কারণে এ বছর শীত স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।তবে, এবার শীতে তীব্র ঠাণ্ডা থাকবে না।ডিসেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে দেশের উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব অংশের বেশিরভাগ এলাকায় শৈত্যপ্রবাহের দিনের সংখ্যাও স্বাভাবিকের চেয়ে কম হবে বলে আশা করা হচ্ছে।লা নিনা প্রশান্ত মহাসাগর এবং উপরের বায়ুমণ্ডলের মধ্যে মিথস্ক্রিয়া দ্বারা সৃষ্ট হয়।লা নিনা সাধারণত ঠান্ডা শীতের সঙ্গে যুক্ত, তবে এই বছর এই ঘটনাটি ঘটেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *