দিন দর্পণ,বারাণসীঃ উত্তরপ্রদেশের বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই প্রায় ২০০টি বাইক ও চারচাকা গাড়ি।প্রায় দুঘন্টা অবধি দাউদাউ করে আগুন জ্বল ছিল রেলস্টেশনের বাইzরের অংশ।ভোররাত নাগাদ স্টেশনে বিধ্বংসী আগুন লাগে।যদিও এই ঘটনায় কনোও হতাহতের খবর নেই।আগুন লাগা মাত্রই দমকল বাহিনীকে খবর দেওয়া হয় স্থানীয় লোকেরা।মাত্র কিছু সময়ের মধ্যেই তাঁরা সেখানে পৌঁছে যায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।
ঘটনাস্থলের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।সেখানে দেখা যাচ্ছে, আগুনের তীব্র শিখায় পুড়ছে একাধিক বাইক সহ চারচাকা গাড়ি।কমপক্ষে ২০০টি বাইক ও গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।জানা যায়, স্টেশনটির পার্কিং চত্বরে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছিল। দ্রুত দমকলে খবর দেওয়ার পরে আরও একবার শর্ট সার্কিট হয় ঘটনাস্থলে।
ভোরের দিকে এই ঘটনা ঘটায় ঘটনাস্থলে তেমন কেউই ছিল না।তাই কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।দিনের অন্য সময়ে হলে এরুপ ঘটনায় ব্যাপক বিপদের আশঙ্কা করা হচ্ছে।পুড়ে যাওয়া বাইক ও গাড়িগুলি রেল এবং স্টেশন কর্মীদের ছিল বলে জানা গেছে।পেট্রোল থাকায় একদম কম সময়ের মধ্যেই গাড়িগুলি বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়।সার্কিট জিআরপি, আরপিএফ, পুলিশ এবং দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।
