দিন দর্পণ, হাওড়াঃ হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়াম এলাকায় শুক্রবার বোমাতঙ্ক ছড়ায়। হাওড়া ময়দান এলাকায় এই স্টেডিয়ামের সামনেই রয়েছে একাধিক বাজার ও দোকানপাঠ এবং স্কুল।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয়গোটা এলাকায়।আতঙ্কিত এলাকার মানুষ।মাঠের গেটের সামনে একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখে জমায়েত হয় এলাকার সাধারণ মানুষেরা।আশঙ্কা করা হয় ব্যাগে বোমা রাখা হয়েছে।দ্রুত খবর যায় বোমস্ক্যোয়াডের কাছে।তবে এই রহস্যজনক ব্যাগটি কোথা থেকে এসেছে, কে রেখে গিয়েছে তা জানা সম্ভব হয়নি।ইতিমধ্যেই বোমা নিষ্ক্রীয়কারী সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে।রহস্যজনক ব্যাগটিতে বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখেন বোমা নিস্ক্রীয়কারী কর্মীরা।
স্টেডিয়ামে বোমাতঙ্ক
