ভোটে ভাটপাড়ায় চলল গুলি


দিন দর্পণ, ভাটপাড়াঃ আবার উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। নৈহাটিতে চলছে ভোটগ্রহন। আর এর মাঝেই বুধবার সকাল থেকে বোমাবাজি হয় এলাকায়। চলে গুলিও। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। তাঁকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে তাঁর মৃত্যুর খবর মিলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। থমথমে ভাটপাড়া থানা এলাকা।

স্থানীয় সূত্রের খবর, ভাটপাড়া থানা এলাকায় সকালে আচমকাই একের পর এক বোমাবাজি হয়। ভাটপাড়ার পালঘাট রোডের একটি চায়ের দোকানে বসে তখন আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক। অভিযোগ, হঠাৎ ওই চায়ের দোকানে ঢুকে পড়ে জনা কয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে তারা। চায়ের দোকানের ভিতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি। অশোককে লক্ষ্য করে ৪ রাউন্ডû গুলি চালানো হয়। এখানেই শেষ নয়। ওই চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

দোকানদারের দাবি, দোকানে খুব ভিড় ছিল। তিনি চা বানাতে ব্যস্ত ছিলেন। হঠাৎই গোলমাল শুরু হয় দোকানের মধ্যে। তিনি বলেন, কিছু বুঝতে পারিনি। অশোকবাবু রোজই আমার দোকানে চা খেতে আসেন। তাঁর গায়ে গুলি লেগেছে। আমার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কে বা কারা এর পিছনে রয়েছে, তা বলতে পারেননি ওই চায়ের দোকানদার। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাস্তা থেকে বোমাবাজি করতে করতে চায়ের দোকানে ঢোকে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা এসেছিল পায়ে হেঁটে। তাদের মুখও ঢাকা ছিল। হঠাৎ বাজি ফাটার মত শব্দ তাদের কাছে আসে। আর ত’নই এই ভয়াবহ ঘটনা ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *