সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সঞ্জীব খান্না


দিন দর্পণ, নয়াদিল্লি: দেশের ৫১তম বিচারপতি হিসাবে শপথ গ্রহন করলেন সঞ্জীব খান্না’। গত রবিবার প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন ডি ওয়াই চন্দ্রচূড়। তারপর আজ ১১ই নভেম্বর সকাল ১০টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে সঞ্জীব খান্নাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৮৩ দিন এই দায়িত্ব পালন করবেন তিনি।২০২৫ সালের ১৩ মে অবসর নেবেন তিনি।

জেলা আদালতের আইনজীবি থেকে সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না। বারখাম্বা রোডের স্কুল থেকে পড়াশোনা। সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন। দিল্লির জেলা আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু তাঁর। পরে তিনি দিল্লি হাই কোর্টের আইনজীবী হন। ২০০৪ সাল পর্যন্ত তিনি আয়কর বিভাগের সিনিয়র আইনজীবী ছিলেন। ২০০৫ সালে দিল্লি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালের ১৮ জানুয়ারি বিচারপতি খন্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন।

সঞ্জীব খান্না সংবিধানের ৩৭০ ধারায় বিলোপ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন। এছাড়াও নির্বাচনী বন্ড, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ  কেজরিওয়ালের জামিন সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তিনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অংশ তিনি থেকেছেন।

সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি সঞ্জীব খান্নার আরও একটি পরিচয় হল তাঁর বাবা হলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবরাজ খান্না। সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি এইচ আর খান্নার ভাইপো তিনি। সাধারণত অবসর গ্রহণের আগে প্রাক্তন বিচারপতি তার উত্তরসূরির নাম হিসাবে শীর্ষ আদালতের প্রবীন বিচারপতির নাম সুপারিশ করেছিলেন। তারপরেই রাষ্ট্রপতি ভবন থেকে প্রধান বিচারপতি হিসাবে তাঁর নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *