উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা


দিন দর্পণ, কলকাতাঃ চারদিনের উত্তরবঙ্গ সফর শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওয়ানা দেন।আর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান বিকেল সাড়ে তিনটে নাগাদ।প্রায় দেড় বছর বাদে মুখ্যমন্ত্রী দার্জিলিং যাচ্ছেন।

উত্তরবঙ্গ রওনা দেওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপিকে ভোট না দেওয়ার সওয়াল করেন।সেই সঙ্গে তিনি বলেন, তৃণমূল মানুষের সঙ্গে 365দিন থাকে। তাই তৃণমূলকেই ভোট দেওয়ার আর্জি জানান তৃণমূল সুপ্রিমো।

তিনি বলেন, অন্য রাজ্যের ভোট নিয়ে আমি কিছু বলব না। তবে চাইব মানুষ যাতে বিজেপিকে ভোট না দেয়। ৬ টি বিধানসভা কেন্দ্রে ভোট আছে। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারি হাট, বাঁকুড়ার তাল ড্যাংড়া, উত্তর ২৪পরগণার হাড়োয়া, নৈহাটি ও মেদিনীপুর। এই ছয়টি কেন্দ্রের মানুষের কাছে আবেদন করবো তৃণমূলকে ভোট দেওয়ার জন্য।

কথা দিচ্ছি ৩৬৫ দিন সাধারণ মানুষের পাশে থাকব। মুখ্যমন্ত্রী এবারে অনেকগুলি কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফর শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে এলাকায় উন্নয়ন দ্রুত বাড়বে বলে তিনি জানিয়েছেন। তিনি চান দার্জিলিং, ডুর্য়াস, তরাই এর মানুষ যাতে ভালো থাকেন। চা বাগানের মানুষজন যেন ভালো থাকেন।

সবথেকে গুরুত্বপূর্ণ ১২ই নভেম্বরের কর্মসূচি। কারণ, ওই দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠকে বসবেন। ১৩ তারিখ মুখ্যমন্ত্রী দুপুর ৩টের সময় সরস মেলার উদ্বোধন করবেন। এই বছর প্রথম পঞ্চায়েত দফতরের উদ্যোগে ম্যালের কাছে চৌরাস্তায় দার্জিলিংয়ে সরস মেলার আয়োজন করা হয়েছে, এই মেলা চলবে টানা ১১ দিন। ১৪ তারিখ বৃহস্পতিবার তিনি শিলিগুড়িতে ফিরবেন। সেখানে হবে প্রশাসনিক বৈঠক।বলা বাহুল্য, এবারের মুখ্যমন্ত্রীর পাহাড় সফর বেশ তাৎপর্যপূর্ণ।পাহাড়ে উপনির্বাচনের সময় মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে আগ্রহ তুঙ্গে রাজনৈতিক মহলের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *