দিন দর্পণের মুখোমুখি সুমন রায় চৌধুরী
বাবন ধুঁয়া, ২৮.০৩.২৪ সময়ঃ ০৫.১২
প্রশ্নঃ বর্তমানে রাজনীতি কি মানুষের সেবার পরিবর্তে পেশা হয়ে উঠেছে ?
উত্তরঃ আমি এখনও করি না রাজনীতি পেশা, তবে বাংলাতে আমরা বামপন্থীদেরও রাজনীতি করতে দেখেছি, বাংলায় এক সময় কংগ্রেসও ক্ষমতায় ছিলো, এটা পেশা হওয়া উচিত্ নয়, তবে এটাও তো আমরা দেখছি কলকাতা পুরসভার এক পুরপিতার যদি দুটো দেশী এবং একটি বিদেশী গাড়ি থাকে, যার মাসিক পারিশ্রমিক ১০ হাজার ৮০০ টাকা, সে খুব কম হলেও ১ কোটি টাকার গাড়ীতে ঘুরছে, তাহলে আমি রাজনীতিকে নেশা বলবো, নাকি পেশা বলবো, নাকি মানব সেবা বলবো আমার কাছে খুব কনফিউশন, তবে আমরা যারা কংগ্রেস দলের সদস্য, দীর্ঘদিন ধরে কংগ্রেস করি, যে দলটা ৪৭ বছর ক্ষমতার বাইরে, কিছু পাওয়ার হলে তো নিশ্চই কংগ্রেসে থাকতাম না, শুধু দলটাকে ভালোবাসি আর দলের আদর্শকে ভালোবাসি বলেই তো কংগ্রেসে আছি, তাই আমাদের কাছে এটা পেশা নয়, পেশা হচ্ছে সেই সব দুর্বৃত্তদের কাছে, যারা রাজনীতিকে ব্যবহার করে সেটা চাকরি বিক্রি বলুন প্রোমোটিং বলুন, কয়লা গরু পাচার বলুন, সেটা করে তারা আগামী ৩টে জেনারেশনের মজুত করে যাচ্ছে, অর্থনৈতিক পেশী শক্তি নিজের পরিবারের সঙ্গে মজুত করে যাচ্ছে, এটা তাদের জন্য রাজনৈতিক পেশা, এবং বলতে কোনো বাধা নেই এতে যেমন নাম উঠে আসবে শুভেন্দু অধিকারীর, তেমনই নাম উঠে আসবে পার্থ চট্টোপাধ্যায় এবং শাহাজাহন, অনুব্রত মণ্ডলদের নাম, কেউ ধোয়া তুলসি পাতা না, আপনি একটা কংগ্রেস নেতাকে দেখিয়ে দিন যে জেলে আছে, আমি বলছি না কেউ কখনও কোনো দিন ভুল করেনি, কিন্তু এমন দুর্বৃত্তায়ন বিজেপি এবং তৃণমূলের থেকে শিখতে হয়, এটা আমরা শিখতে পারলাম না, কারণ আমাদের সেই বুদ্ধিসুদ্ধি নেই,
প্রশ্নঃ দল কি নতুনদের আনতে চাইছে ?
উত্তরঃ
