সুপর্ণা দে, ০৬.০৩.২৪ সময়ঃ ১২.২০
দিন দর্পণ ডিজিটাল- আরামবাগ, কৃষ্ণনগরের পর আজ বারাসতে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর মুখে জয় মা দুর্গা, জয় মা কালী ধ্বনি
১০ বছরে কলকাতা মেট্রোর রুট বেড়েছে
কলকাতা মেট্রো ৪০ বছরে ছিলো ২৮ কিলোমিটার
সবাই বলছে এবার এনডিএ সরকার
ইন্ডি জোটের দুর্নীতিগ্রস্থ লোক আমার পরিবার নিয়ে কথা বলে
পরিবারতান্ত্রিক লোকেরা এখানে এসে দেখে যাক আমার পরিবার
১০ বছরে বিজেপি সরকার দেশের উন্নতির জন্য সততার সঙ্গে কাজ করেছে
বাংলা নারীশক্তির প্রেরণা কেন্দ্র
বিজেপির মহিলা মোর্চার নারী শক্তি বন্দন সমাবেশে নরেন্দ্র মোদী
তৃণমূল সরকার মা বোনেদের সুরক্ষা দিতে পারে না
সন্দেশখালিতে যা হয়েছে তাতে যে কারোর মাথা ঝুঁকে যাবে
তৃণমূল অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে গিয়েছে
তৃণমূল সরকার ঘোর পাপ করেছে
গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে
তৃণমূলের মাফিয়ারাজ শেষ করতে নারীশক্তি নেমে পড়েছে
সন্দেশখালিতে নারী শক্তি জোর দেখিয়েছে
বাংলা ও দেশের মহিলাদের আক্রোশ বাড়ছে
মহিলাদের ওপর ভয়ঙ্কর অত্যাচার হয়েছে
তোলাবাজরা মহিলাদের সুরক্ষা দিতে পারবে না
কেন্দ্রে এনডিএ সরকার আসা নিশ্চিত
এটা দেখে ইন্ডি জোটের মাথা ঘুরে যাচ্ছে
বাংলার সব মা বোনেরা আমার পরিবার
ছোটো বেলায় ঝোলা নিয়ে বেড়িয়ে পড়েছিলাম
অনেক জায়গা ঘুরে বেড়িয়েছি
তখন পকেটে একটাও টাকা ছিলো না
উজ্জ্বলা যোজনার ১৪ লক্ষ আবেদন তৃণমূল আটকে দিয়েছে
বাংলাতেও ১৬ লক্ষ মহিলা লাখপতি দিদি হয়েছেন
মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর চালু হয়েছে, কিন্তু তৃণমূল সরকার এখানে চালু করছে না
বাংলার মায়েরা দুর্গার মতো রক্ষা করেন
হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার
তোষণ, তোলাবাজের রাজনীতি করে তৃণমূল
তোলাবাজরা মহিলাদের সুরক্ষা দিতে কখনই পারবে না
