LAND AGGI – নিজের বেদখল হয়ে যাওয়া ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন ষাটোর্ধা


সুমন সিকদার, ২৯.০২.২৪ সময়ঃ ০৩.৫০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ স্বামী নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া 4 কাঠা জমিকে সুরক্ষিত রাখতে পাঁচিল তুলে ঘিরেছিলেন ডানকুনি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুরানী ঘোষাল।কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা সেই পাঁচিল ভেঙে ফেলে। বেদখল হয়ে যায় জমি।এরপর সেই জমিতে বসানো হয় গাছ, ফুটবল খেলার জন্য বসানো হয় গোল পোস্ট। আতঙ্কে বাড়ি ছাড়া হন মঞ্জুরানী দেবী।এরপর নিজে জমি ফিরে পাওয়ার জন্য ঘুরতে থাকেন প্রশাসনের দরজায় দরজায়।কিন্তু এখনও কোনো সুরাহা তিনি করতে পারেন নি।তবে এই ঘটনায় মঞ্জুরানী দেবী অভিযোগের আঙুল তুলেছেন জনপ্রতিনিধিদের দিকেই।

এই ঘটনাকে এলাকাবাসী তৃণমূলের দুই জনপ্রতিনিধির দ্বন্দ্বকে দায়ী করেছেন।

তবে নিজেদের নামে ওঠা যাবতীয় অভিযোগকে অস্বীকার করেছেন দুই জনপ্রতিনিধি।

এই ঘটনায় মঞ্জুরানী ঘোষাল পাশে পেয়েছেন তাঁর প্রতিবেশীদের।

মঞ্জুরানী দেবীর স্বামী মারা গিয়েছেন বছর তিনেক আগে।দুই ছেলে বাইরে চাকরি করেন।বর্তমানে বাড়িতে একাই থাকতেন মঞ্জরানী দেবী। তবে গত কয়েক মাস ধরে বাড়িতেও থাকতে পারছিলেন না তিনি।ডানকুনি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি পৌরসভা সহ এলাকার বিধায়ক থেকে মন্ত্রী সকলের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা।তিন বছর পেরিয়ে গেল নিজের জমি বেদখল হয়েছে,জমি ফেরত পেতে অসহায় হয়ে ঘুরছেন প্রশাসনের দরজায় দরজায়। কবে মিলবে সুরাহা সেদিকেই নজর তাকিয়ে সকলে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *