KUNAL GHOSH SPEECH- শাহাজাহান গ্রেফতারের কৃতিত্ব অভিষেককে দিলেন কুণাল


সুপর্ণা দে, 29.02.24 সময়ঃ 01.56

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। আর এই গ্রেফতারের জন্য তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সকালে শাহজাহানের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই নিজের এক্সে একাধিক পোস্ট করেন কুণাল ঘোষ৷ সেইসঙ্গে এদিকে তিনি মিঠুন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সরব হন৷

এদিন তাঁর পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি৷” তারপরই অভিষেককে ট্যাগ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, “আদালত বাধা সরিয়েছে৷ পুলিশ যা করার করেছে।” উল্লেখ্য কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে জানায়, ইডি থেকে সিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শাহাজাহানকে৷

উল্লেখ্য, গত 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শেখ শাহাজাহানকে ধরার ক্ষেত্রে রাজ্যের হাত বেঁধে রেখেছে বিচার ব্যবস্থা। তার একদিন পরই 26 ফেব্রুয়ারি, হাইকোর্টের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি কার্যত খারিজ করে দেওয়া হয়েছিল। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, শেখ শাহজাহানকে গ্রেফাতারি কোনও বাধা নেই ও আইনি জটেই শাহজাহানকে ধরা সম্ভব হয়নি এতদিন। পরে তৃণমূল নেতারা দাবি করেন, 7 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করা হবে। অবশ্য তার অনেক আগেই পুলিশের জালে শাহজাহান। আর তার কৃতিত্ব তৃণমূলের তরফে দেওয়া হল অভিষেককে ৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *