WEATHER- ফাল্গুনেও হাল্কা বৃষ্টিতে ভিজবে কলকাতা


সুপর্ণা দে, ২৪.০২.২৪ সময়ঃ ০১.২৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সপ্তাহ শেষে হাল্কা বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উল্লেখ্য, চলতি সপ্তাহে মঙ্গলবার থেকে বঙ্গে বৃষ্টি শুরু হয়েছে দফায় দফায়। শুক্রবার সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। বেলার দিকে রোদ উঠলেও তাতে গত কয়েকদিনের মত খুব একটা তেজ ছিল না। দুই বঙ্গই বৃষ্টি থেকে বঞ্চিত হয়নি। হাওয়া অফিস সূত্রে খবর, ফাল্গুন মাসে সাধারণত বৃষ্টি হয় না৷ তবে এই বছর বৃষ্টি শুরু হয়েছে৷ ফলে রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে। একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক দিয়ে শুষ্ক বাতাস প্রবেশ করছে। যার ফলে গরম অনেকটাই বেড়ে গিয়েছে৷ এই তিনের সংমিশ্রণে বৃষ্টি শুরু হয়েছে৷ আগামী কয়েকদিন এই ধারা অব্যাহত থাকবে৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে যে তাপমাত্রা থাকে, এই বছর তার তুলনায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেশি আছে৷ আগামিকাল ও সোমবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পশ্চিমী জেলাগুলোতে দু-এক জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *