SUJIT BOSE- ২০ দিনের মধ্যে সন্দেশখালি সমস্যার সমাধান হবেঃ সুজিত বোস


সুপর্ণা দে, ২৪.০২.২৪ সময়ঃ ০৩.৫৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ অভিযোগের পাহাড় সন্দেশখালিতে। শনিবার সকালে সন্দেশখালি পৌঁছে মানুষের সঙ্গে কথা বলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও দমকল মন্ত্রী সুজিত বসু। সব অভিযোগ শুনে ২০ দিনের মধ্যে সব সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘অপরাধ হলে শাস্তি হবে। আমরা গার্ড করছি না।’  সন্দেশখালির কর্ণখালী এবং কাছারিপাড়ায় মূলত অভিযোগ উঠেছে। এলাকার খালের গতিপথ বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। খাস জমি বদলে দিয়ে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। আর সেই ভেড়ির জন্যই বদলে দেওয়া হয়েছে খালের গতি মুখ। গ্রামবাসীদের মুখে এমন অভিযোগও শোনা গিয়েছে যে, ঢালাই রাস্তা থেকে ইট তুলে বিক্রি করে দেওয়া হয়েছে। মাটির রাস্তায় পরিণত করা হয়েছে। মন্ত্রী বলেন, সব অভিযোগ শুনছি। অপরাধ হয়ে থাকলে তার শাস্তি হবে। পার্থ ভৌমিকের দাবি, গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। তাঁরা বলছেন, মমতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে কিছু লোক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *