বাবন ধুঁয়া, ২৩.০২.২৪ সময়ঃ ০৩.২৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
হরিয়ানা সীমান্তে আরও এক আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে। হরিয়ানার খনৌরি সীমান্তে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই কৃষক। পরে তাঁর মৃত্যু হয়। মাথায় আট লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে তিনি আন্দোলনে শামিল হয়েছিলেন।
মৃত কৃষকের নাম দর্শন সিংহ (৬২)। পাঞ্জাবের ভাটিন্ডার আমারগড় গ্রামের বাসিন্দা তিনি। গত ১৩ ফেব্রুয়ারি থেকে দর্শন খনৌরি সীমান্তে বসেছিলেন। অন্যান্যদের সঙ্গে তিনিও যোগ দিয়েছিলেন ‘দিল্লি চলো’ আন্দোলনে। বৃহস্পতিবার মধ্যরাতের কিছু আগে তিনি আন্দোলনস্থলে অসুস্থ হয়ে পড়েন। সংজ্ঞাও হারিয়ে ফেলেছিলেন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল বৃদ্ধকে। সেই মতো তাঁকে নিয়ে যাওয়া হয় পটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।এর আগে যে তিন কৃষকের আন্দোলন চলাকালিন মৃতু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষক নেতা সরন সিং পান্ধের.
বাইট- সরন সিং পান্ধের, কৃষক নেতা
সাম্প্রতিক কৃষক আন্দোলনে বুধবার প্রথম মৃত্যু দেখেছিল দেশ। এই খনৌরি সীমান্তেই ২১ বছর বয়সি শুভকরণ সিংহের মৃত্যু হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন মাথায় আঘাত লেগেছিল তাঁর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁপ পরিবারকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে পাঞ্জাব সরকার. এর আগেও সীমান্ত এলাকায় অসুস্থতার কারণে আন্দোলনকারী কৃষকদের মৃত্যু হয়েছে।
