BARRAKPORE- ব্যারাকপুরে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির


প্রীতিতি ঘোষ, ২৩.০২.২৪ সময়ঃ ০৩.৩১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির সবলা কর্মসূচির সূচনা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনেররেটের পুলিশ লাইনে। এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া, উপনগরপাল ট্রাফিক সন্দীপ কারা।

এই আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির স্কুলের ছাত্রীদের নিয়ে করা হবে এবং প্রতি সপ্তাহে একদিন করে হবে ক্যারাটে প্রশিক্ষক শিয়ান ঋত্বিক ভট্টাচার্যের নেতৃত্বে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া জানান যে মূলত শিক্ষার্থীদের আত্মরক্ষার পাঠ শেখান হবে এখানে। এতে শরীরচর্চা হবে আর মনবল বাড়াবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *