LOKSAVA ELECTATION 2024- চলতি মাসেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয়বাহিনী


সুপর্ণা দে, ২২.০২.২৪ সময়ঃ ০১.৫৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

রাজ্যের প্রতিটি জেলায় কোথায় কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা চাইল নির্বাচন কমিশন। বুধবার এনিয়ে একটি কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে জেলাগুলোতে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, দ্রুত স্পর্শকাতর বুথ এবং এলাকা চিহ্নিত করে তার তালিকা পাঠাতে হবে কমিশনকে। তালিকায় যেন কোন ত্রুটি না থাকে। একটি বুথও যেন তালিকা থেকে বাদ না পড়ে। এছাড়াও শেষ লোকসভা নির্বাচনের তুলনায় স্পর্শকাতর বুথ ও অঞ্চলের সংখ্যা কতটা বেড়েছে তাও জানতে চাওয়া হয়েছে। এই তালিকার উপরেই ভিত্তি করেই সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলিতে আধা সেনাবাহিনী মোতায়েন করা হবে। মূলত সন্দেশখালির ঘটনার পর নিরাপত্তার বিষয়ে আর কোনোভাবেই খামতি রাখতে চাইছে না কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। ওয়াকিবহল মহলের মতে, মূলত রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *