বাবন ধুঁয়া, ২২.০২.২৪ সময়ঃ ০৩.২৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
রাজনীতিতে কন্ডোমেরভূমিকা থাকতে পারে? অধিকাংশই বলবেন, বিষয়টা অদ্ভূত। তবে দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশেসম্প্রতি সেই ঘটনায় দেখা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে সেখানে রাজনৈতিক দলগুলির প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে কন্ডোম। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টিএবং প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টিরপ্রতীক যুক্ত কন্ডোমের প্যাকেটগুলি দলীয় ক্যাডাররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন।কিন্তু প্রশ্ন হল, কন্ডোমই কেন?
ভাইরাল ভিডিওতে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টিএবং প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টিরক্যাডারদের দলীয় চিহ্ন যুক্ত কন্ডোমের প্যাকেটগুলি বিলি করতে দেখা গিয়েছে তো বটেই, এইসঙ্গে কীভাবে সরকারি সুবিধাভোগীর সংখ্যা কমানো যায় তা নিয়েও কথা বলতে শোনা গিয়েছে তাঁদের। শাসক ও বিরোধী দুই দল এক কাজ করলেও কন্ডোম বিলি করা নিয়ে একে অপরের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছে।
ওয়াইএসআর কংগ্রেস পার্টি এক্স হ্যান্ডেলে টিডিপিকে তোপ দেগে লেখে, আর কত নিচে নামবে বিরোধী দল। কন্ডোম-প্রচার নিয়ে পালটা শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছে প্রধান বিরোধী দল।
