প্রীতিতী ঘোষ, ২০.০২.২৪ সময়ঃ ০২.৪৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কয়লা, বালি, গোরু, স্বাস্থ্য, শিক্ষা, সমবায়, দমকল সবেতেই দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে শাসক দল তৃণমূলের। দিনভর ভুরি ভুরি অভিযোগ। শাসক ঘনিষ্ট নেতা কর্মীদের উদ্দেশ্যে যেভাবে কড়া ভাষায় আক্রমণ শানানো হয়, সেক্ষেত্রে একেবারেই উলোটপূরাণ উত্তর ২৪ পরগনার খড়দহের বন্দিপুরের আহমেদপুর এলাকায়। এখানে উপপ্রধানের কপালে জুটল আনন্দাশ্রু ভরা আশির্বাদ। যে আশির্বাদ এসেছে একেবারে মন থেকে, দু-হাত ভরে। উপপ্রধান প্রসেনজিত্ সাহা এলাকার এক দিন আনা দিন খাওয়া বৃদ্ধ দম্পতিকে বানিয়ে দিয়েছেন মাথা গোঁজার আশ্রয়। দম্পতির এক ছেলে ছিলো, সে মারা গিয়েছে কয়েক বছর আগে।
আগামী দিনে এই জমিটিও এই দম্পতির নামে লিখে দেওয়ার পরিকল্পনা রয়েছে উপপ্রধান প্রসেনজিত্ সাহার।
সারা বছরই নানা রকম সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন প্রসেনজিত্ সাহা। পথ কুকুরদের খাওয়ানো, দরিদ্রদের পোশাক দেওয়া সহ নানা রকম কাজে সব সময় নিজেকে যুক্ত রাখেন তিনি। আগামী দিনেও তাই করবেন বলে জানিয়েছেন।
