আশিক এলাহী, ২০.০১.২৪ সময়ঃ ০৪.৪৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নানা টালবাহানার পর অবশেষে সন্দেশখালিতে ঢুকতে পারলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত। গণতান্ত্রিক মহিলা সমিতির ৪ সদস্য এদিন সন্দেশখালির উদ্দেশ্যে যান। নেতৃত্বে ছিলেন বৃন্দা কারাত। প্রথমেই তাঁকে ধামাখালিতে আটকানো হয়। ১৪৪ ধারার কারণ দেখিয়ে আটকানো হয় তাঁদের। এদিকে বৃন্দা কারাত জানান, তাঁরা কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এসেছেন। যদিও এই ঘটনাকে তিনি হাথরসের ঘটনার সঙ্গে তুলনা করেছেন।
এরপর চারিদিকে শুধুই উঠতে থাকে শ্লোগান।
গণতান্ত্রিক মহিলা প্রতিনিধি দলকে বারবার করে প্রশাসনের তরফে বোঝানো হয়, তাঁরা ভেতরে গেলে অশান্তি বাড়তে পারে।
এতসব কাটিয়ে অবশেষে সন্দেশখালিতে প্রবেশ করে গণতান্ত্রিক মহিলা সমিতির ৪ সদস্য। তাঁরা কথা বলেন নির্যাতিতাদের নানা রকম অভিযোগের কথা। চারিদিকে শুধুই বাঁচার আর্তি।
