TEA LEBOUR- চা বলয়ে বিশেষ কর্মসূচী তৃণমূলের


সুপর্ণা দে, ১৯.০২.২৪ সময়ঃ ০৫.৫০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে চা বলয়ে ১০ দিনের বিশেষ কর্মসূচী তৃণমূলের। চা শ্রমিকদের জন্য তঋমমূল সরকার কি কি করেছে, আর বিজেপি সরকার কি কি করেছে তার খতিয়ান তুলে ধরবেন তারা। মূলত কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কথাই তুলে ধরা হবে।

বলা বাহুল্য উত্তরের চা বলয় বিজেপির হেপাজতে। এবার সেই ভোট নিজেদের ঝুলিতে ভরতেই এই উদ্যোগ শাসক দলের। আজ থেকে শুরু হল সেই বিশেষ কর্মসূচী। চলবে আগামী ১০ দিন ধরে। ২৫ জন রয়েছেন এই কর্মসূচীতে। এই কর্মসূচীর নাম ‘চা শ্রমিক একতা যাত্রা’৷ ডুয়ার্সের আলিপুরদুয়ারের সংকোশ থেকে শুরু হওয়া পদযাত্রায় সোমবার উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক-সহ অন্যান্যরা।

এখন দেখা যাক, তৃণমূলের এই কর্মসূচী চা শ্রমিকদের কতটা অক্সিজেন যোগায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *