বর্ণালী মণ্ডল, ১৯.০২.২৪ সময়ঃ ০২.৩২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ভাঙাচোরা সেতু দেখে আঁৎকে ওঠার জোগাড় দক্ষিন ২৪ পরগনার বাবুর মহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামে। এখানকার ঝিংড়াখালি খালের ওপর তৈরী কাঠের সেতুটি অনেক বছর ধরে বেহাল হয়ে রয়েছে। চলাচল করতে গিয়ে বিপদের মুখে পড়ছেন গ্রামবাসীরা।
অবিলম্বে পাকা সেতু তৈরী না হলে আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।
তবে গ্রামবাসীদের অভিযোগকে মেনে নিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। পাকা সেতু তৈরির আশ্বাসও দেওয়া হয়েছে।
আবার এই পাকা সেতু তৈরি না হওয়া নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণ দেখছেন অনেকে।
তবে পাকা সেতু তৈরি না হলে ভোট বয়কট করবেন বলেও জানিয়েছেন গ্রামবাসীরা। এখন দেখা যাক ভোটের আগে গ্রামবাসীদের এই চরমতম হুঁশিয়ারি আদৌ কোনো কাজে আসে কিনা-
