ARBIND KEJRIWAL- ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল


সুপর্ণা দে, ১৯.০২.২৪ সময়ঃ ০৬,১২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ফের হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল৷ আর্থিক প্রতারণা মামলা এবং আবগাড়ি দুর্নীতি কাণ্ডে ইডি ১৯ ফেব্রুয়ারি তাঁকে তলব করেছিল৷ শনিবার তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিয়েছিলেন৷ যদিও ইডির তলবকে বেআইনি বলে আখ্যা দিয়েছেন কেজরিওয়াল৷ উল্লেখ্য, এর আগে ইডির ৫টি তলব এড়িয়েছেন কেজরিওয়াল৷ আবার তলব এড়ানো নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লির একটি আদালতে মামলা দায়ের করে ইডি৷ শনিবার হাজিরা দেওয়ার আগেই কেজরিওয়ালের আইনজীবীরা আদালতে জানান, দিল্লি বিধানসভায় আস্থা ভোট নিয়ে আলোচনা চলছে এবং বাজেট অধিবেশনও আছে ৷ তাই অরবিন্দ কেজরিওয়াল ইডির কার্যালয়ে যেতে পারবেন না ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে পারবেন ৷ শনিবার আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে রেহাই দেয় এবং ভিডিয়ো কনফারেন্সের অনুমতি দেয় ৷ কেজরিওয়ালের পক্ষে আইনজীবী ছিলেন রমেশ গুপ্তা ৷ তিনি বিচারককে জানান, এই মামলার পরবর্তী শুনানি ১৬মার্চ ৷ সেদিন সশরীরে আদালতে আসবেন অরবিন্দ কেজরিওয়াল ৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *