সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০২.০২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আগামী ৪৮ ঘণ্টায় ফের অনুভূত হবে রাজ্যে শীত শীত ভাব৷ আকাশ থাকবে পরিস্কার৷ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই৷ তবে সামনের সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙ, আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টি হবে৷
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, আগামী ৩ দিন দুই বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে৷ আগামী রবিবারের পর কলকাতার তাপমাত্রা 30 ডিগ্রির উপরে যাওয়ার সম্ভাবনা থাকছে৷
