সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০১.৫৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের প্রথম মাস থেকেই নিরামিষ খাবারের দাম বেড়েছে আমিষ খাবারের থেকে। ক্রিসিল মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিকস রিসার্চ নামে একটি সংস্থা এমনই রিপোর্ট সামনে এনেছে। সেখানে বলা হয়েছে, বাড়িতে রান্না করা নিরামিষ থালির দাম জানুয়ারিতে ৫%। ঠিক সেখানেই আমিষ থালির দাম ১৩ % শতাংশ কমেছে। সংস্থার দাবি, পেঁয়াজ এবং টমেটোর দাম যথাক্রমে ৩৫ %এবং ২০ % বেড়ে যাওয়ার কারণেই ভেজ থালির দাম বেড়েছে। চালের দাম এবং ডালের দাম এবছর যথাক্রমে ১৪% এবং ২১% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ব্রয়লার মুরগির দাম কমেছে বেশ খানিকটা।
নন-ভেজ থালির দাম কমার একটা বড় কারণ হল ব্রয়লার মুরগির দাম বার্ষিক ২৬% কমে গিয়েছে ৷ আর তার উৎপাদনও বেড়েছে। এদিকে সরকার প্রয়োজনীয় পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করার ফলে পেঁয়াজের দামও কমেছে।
প্রসঙ্গত, বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধির জেরে ২০২৩ সালের অক্টোবরে বিভিন্ন থালির দাম বেড়েছিল। এমনকী অগস্ট-সেপ্টেম্বরে টমেটোর দাম প্রতি কেজি ২৫০ টাকা পার করে যাওয়াতে, চড়েছিল খাবারের থালির দাম। তবে বর্তমানে টমেটোর দাম প্রতি কেজিতে রয়েছে ৫০ টাকার আশেপাশে। যা অনেকটাই স্বস্তি দিচ্ছে মধ্যবিত্ত মানুষকে।
