NITISH- নীতীশের জন্য আমাদের দরজা সবসময় খোলাঃ লালু


সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৪.২১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ২০১৫ সালে এসে বদলিয়েছে নীতিশ লালুর পরিস্থিতি। এবপর নীতীশ আর রাহুল একে অপরের হাত ধরেছেন একাধিকবার। সরকার গড়েছেন। নীতীশ সরকার ভেঙেছেন। লালু তাঁকে ‘পালটুরাম’ বলেছেন। এবার সেই লালুই বললেন, “নীতীশের জন্য দরজা সবসময় খোলা” মাত্র কয়েক সপ্তাহ আগে ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ-তে ফিরে গিয়েছেন নীতীশ কুমার।

উল্লেখ্য, রাজ্যসভার নির্বাচন হবে ২৭ তারিখ। তার আগে ১৫টি রাজ্যে চলছে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে নির্বাচনের নিয়মিত কাজকর্ম। বিহার থেকে আরজেডির হয়ে প্রার্থী হয়েছেন মনোজ ঝা এবং সঞ্জয় যাদব। তারা মনোনয়ন জমা দেন বিহার বিধানসভায় গিয়ে। সেখানে হাজির ছিলেন লালু। আর ঠিক তখনই দেখা হল লালু-নীতীশের। সৌজন্য বিনিময়ও হল। এরপরে সাংবাদিকদের লালু বললেন,”নীতীশের জন্য আমাদের দরজা সবসময় খোলা। উনি আসবেন কি না সেটা ওঁর ব্যাপার।”

আর লালুর এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি  নীতীশের থেকে। তবে তাঁর ডেপুটি সম্রাট চৌধুরি বলেন, “লালু কী বলছেন তাতে কিছু যায় আসে না৷ নীতীশ ফিরে যাবেন কি না, সেই সিদ্ধান্ত তাঁর।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *