সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৫.১৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
শুক্রবার সন্ধেয় সিএবির ভিতরে আসেন ব্যারেটো৷ সিএবি-র সংগ্রহশালা ঘুরে দেখলেন তিনি৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের লর্ডসের গ্যালারিতে জার্সি খুলে ওড়ানোর ছবি ও নিচে রাখা সেই জার্সিও খুটিয়ে দেখলেন ব্যারেটো৷
সবুজ-মেরুন জার্সিতে ভারতীয় ক্লাব ফুটবল মাতিয়েছেন একটা সময় ব্যারেটো৷ মোহনবাগান সমর্থকরা তো বটেই, ইস্টবেঙ্গল সমর্থকরাও ব্রাজিলিয়ান ফুটবলারকে ঘিরে সম্ভ্রম প্রকাশ করেন আজও৷ তাই খেলা ছাড়ার পরেও ব্যারেটো আজও কলকাতা ক্লাব ফুটবলে প্রাসঙ্গিক এবং জনপ্রিয়৷ শুক্রবার তিনি যখন সিএবিতে প্রবেশ করলেন, তখন তাঁকে ঘিরে ছোটখাটো উন্মাদনাও তৈরি হল ক্লাবহাউস এলাকায়৷ অনেকেই সেল্ফি তোলার আবদার জুড়লেন৷
এরপর তিনি জানালেন, প্রথমবার ইডেনের ক্লাব হাউজে এসেছেন৷ ব্রাজিলে ক্রিকেট দেখেছেন৷ তবে ভারতের মতো জনপ্রিয় নয়৷ তাঁর দেশে স্ট্রিট ক্রিকেট খেলার চল রয়েছে বলে জানালেন ব্যারেটো৷ ব্রাজিলের ক্রিকেট অ্যাসোসিয়েশন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তুলনায় পুরনো সেই খবরও জানা তাঁর৷
