FIRECRACKER FACTORY- বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১০


সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৫.১০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বিরুধুনগর জেলার রামু বেদানপট্টি এলাকার একটি বাজি কারখানায়৷ এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ যার মধ্যে ৫ জন মহিলার রয়েছে৷ জখমরা শিবকাশী হাসপাতালে ভর্তি৷ কীভাবে এই বিস্ফোরণ হল, তা জানতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে৷ উল্লেখ্য, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে, আশেপাশের তিনটি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এমনকি কারখানার সঙ্গে থাকা কয়েকটি বাড়িও পুরোপুরি ভেঙে পড়েছে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *