BISWAJIT DAS- রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে বিশ্বজিতকে জেরার দাবি ইডির


সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৩.৩৯

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ প্রতিবেশী দেশে কাপড়ের ব্যবসায়ে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বিশ্বজিৎ দাস৷ ১৪ ফেব্রুয়ারি সকালে তাঁকে গ্রেফতার করে ইডি৷ আপাতত তিনি ইডির হেপাজতেই থাকবেন বলে জানা গিয়েছে৷ তাঁকে জেরা করে ইডি জানতে পেরেছে,  বাংলাদেশের রাজধানী ঢাকায় বিশ্বজিতের একটি বড় কাপড়ের দোকান আছে৷ সেখানে টাকা পাচার হয়েছে৷ উল্লেখ্য, রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়া শংকর আঢ্যকে জেরা করেই বিশ্বজিতের নাম পেয়েছেন ইডির আধিকারিকরা৷

তাঁদের দাবি,  বিশ্বজিৎ দাসই রেশন দুর্নীতি কাণ্ডের বিশাল টাকা পাচারের মাস্টার মাইন্ড৷ তিনিই কোটি কোটি টাকা বাংলাদেশে পাচার করেছে৷ জ্যোতিপ্রিয় মল্লিক এই বিশ্বজিতের মাধ্যমে আন্তর্জাতিক কারবার করতেন৷ ইডির আরও দাবি, তারা তদন্তে নেমে বিশ্বজিতের মতো আরও অন্তত চারজনের নাম পেয়েছেন৷ আগামী সপ্তাহে তাঁদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে৷

বলা বাহুল্য, ১৩ ফেব্রুয়ারি বিশ্বজিৎ দাসের কলকাতার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি৷ নগদ পাঁচ লক্ষ টাকা এবং বেশ কিছু চিরকুট পান তাঁরা৷ ইডি সূত্রে খবর, এই সব চিরকুট থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হাওয়ালার মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়েছে৷ তবে শুক্রবার আদালতে বিশ্বজিৎ দাস দাবি করেছেন, তিনি  একজন ব্যবসায়ী৷ রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই৷ তাকে ফাঁসানো হয়েছে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *