HS EXAM- পরীক্ষার হলের বাইরে খোশ মেজাজে অভিভাবকরা


বর্ণালী মণ্ডল, ১৬.০২.২৪ সময়ঃ ০২.৪৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার থেকে শুরু হল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিনের বিষয় ছিলো প্রথম ভাষা। পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যাতে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্য সদা সতর্ক ছিলো প্রশাসন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয়। ব্যাগ, মোবাইল, ডিজিটাল ঘড়ি, কাগজ, পেন্সিল বক্স, ফাইল হলের বাইরে রাখা হয়। পরীক্ষার্থীদের ভালো করে দেখে হলের ভেতরে পাঠানো হয়। হলে প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল, কলম, ফল, বিস্কুট, কেক, জলের বোতল।

তবে শুধু পরীক্ষার্থীরাই নয়, অভিভাবকদের হলের বাইরে থাকতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তারও ব্যবস্থা করা হয়েছিলো। ত্রিপলের ছাউনি দেওয়া হয়েছিলো, বসার জন্য চেয়ার দেওয়া হয়েছিলো। এমনকি চা, বিস্কুট, কাজুবাদাম, কিসমিস, চিপস, জল দেওয়া হয়েছিলো।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল- ফল,জল- পেন টিফিন  দিয়ে শুভেচ্ছা জানালেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলাম।

ভাঙড় ২ ব্লকের ভগবানপুর হাইস্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সেন্টার পরেছে এলাকার পোলেরহাট হাই স্কুল, হাতিশালা মাদ্রাসা ও কচুয়া হাইস্কুলের পরীক্ষার সেন্টার পরেছে। পরীক্ষাকেন্দ্রের পোলেরহাট থানাযর পুলিশ মোতায়েন ছিলো। এসবের উর্দ্ধে এক অন্যরকম ছবি ধরা পরলো এই কেন্দ্রে। অবিভাবকরা তাঁদের শিক্ষার্থীদের কথা না ভেবেই খোশ মেজাজে আছেন! কারণ উপযুক্ত বসার জায়গা, সঙ্গে চা বিস্কুট সময়ে সময়ে আসছে। শুধু তাই নয় কাজুবাদাম,  কিসমিস,  চিপস,  জল, টিফিনতো আছেই। এলাকার তৃণমূল নেতার এমন উদ্যোগে খুশি অবিভাবকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *