COCAIN RESCUE- দেড় কোটি টাকার কোকেন উদ্ধার


মিলি বিশ্বাস, ১৫.০২.২৪ সময়ঃ ০৫.৫০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নদিয়াতে আবারো বড়সরো সাফল্য পেলো পুলিশ। পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমানে কোকেন। সুত্র মারফত জানা গিয়েছে, উদ্ধার হওয়া কোকেনের আনুমানিক বাজার মূল্য প্রায় দু কোটি টাকা। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত শান্তিপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর বাগাচড়া এলাকায় হানা দেয় পুলিশ। এরপর এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমানে কোকেন। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম গোপাল মন্ডল, বাড়ি শান্তিপুর থানা এলাকার বাগাচড়া এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, ঐ ব্যক্তি এর আগেও নেশা দ্রব্য পাচারকারির কাজ করেছে এবং ধরাও পড়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এই কোকেনগুলি সে বিদেশে পাচার করছিলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *