BASIRHAT ROAD AGGI- হাঁটলেই উঠে যাচ্ছে পিচ!


আশিক এলাহি, ১৫.০২.২৪ সময়ঃ ০৫.০৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কাঁচা মাটির ওপর বসানো হয়েছে পিচ। তার ওপর হাল্কা করে দেওয়া হচ্ছে পিচের কোটিন। এর প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের রুপমারি গ্রাম পঞ্চায়েতের হিঙ্গলগঞ্জের “বাইনারা” এলাকার।

হিঙ্গলগঞ্জের “নিতাই” এর মোড় থেকে “মাইতির” মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা মেরামতির জন্য ১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দুদিন আগে কাজ শুরু হয়। কিন্তু এলাকার মানুষ দেখে রাস্তা তৈরিতে কোন “ইমোলসান” জল পিচ ব্যবহার করা হচ্ছে না এবং হাত দিয়ে টানলেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। এরপরেই এলাকার মানুষ একজোট হয়ে বিক্ষোভ দেখিয়ে রাস্তা সারাইয়ের কাজ বন্ধ করে দেয়। যে ঠিকাদার এই কাজ করছিল তার কোন পতিক্রিয়া পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *